মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী নিহত

গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী নিহত

গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা নারী নিহত


গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ তাদের আরো ছোট্ট দুই শিশু।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেল পৌঁনে ৪ টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ওই নারীর স্বামীর নাম রেজাউল ইসলাম (৪৫)। আহত রেজাউল উপজেলার সাহেবগঞ্জের সাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে রেজাউল অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাক্তার দেখানোর জন্য ২ বছরের এবং ৩ বছরের দুই শিশু সন্তান নিয়ে মোটরসাইকেল চালিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে তারা গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে পৌঁছালে পিছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে মোটারসাইকেলটি উল্টে তারা সবাই ছিটকে পড়ে যায়। কিন্তু রেজাউলের স্ত্রী একই ট্রাকের চাকার নিচে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেজাউলসহ ওই দুই শিশুকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম নামের এক নারীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ওই নারীর স্বামীসহ দুই ও তিন বছরের দুই শিশু। আমি ঘটনাস্থলেই আছি, কাজ করছি। এই মূহুর্তে এর বেশি কিছু বলতে পারছিনা।