শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

খুলনার সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন

খুলনায় ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাকান্ডের বিচারের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন করা হয়েছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সাংবাদিকরা এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 

সোনারগাঁয়ে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, সোনারগাঁ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাংবাদিক হাসান মাহমুদ রিপন, আল আমিন তুষার, মনিরুজ্জামান মনির, রবিউল হুসাইন, মিজানুর রহমান মামুন, শাহাদাত হোসেন রতন, মোকাররম মামুন, ফরিদ হোসেন, এস এম মনির হোসেন, মাজহারুল ইসলাম, ফারুক হোসাইন, নজরুল ইসলাম শুভ, মশিউর রহমান, রুবেল মিয়া, কামরুজ্জামান রানা, ইমরান হোসেন প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তরা, সাংবাদিক সাগর রুনি থেকে শুরু করে খুলনার ডুমুরিয়ার সাংবাদিক এমদাদুল হক মিলন হত্যাসহ সকল সাংবাদিক হত্যাকান্ডের বিচারের দাবি করেন। এছাড়াও প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা করে আগুন ধরিয়ে দেওয়ার ন্যাক্কারজনক ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।  

এসময় বক্তরা বলেন, ৫ আগষ্টের পর দেশের পটপরিবর্তনে গণমাধ্যম যে স্বাধীনভাবে কাজ করার কথা ছিল অদৃশ্য কারনে সেটা করা সম্ভব হচ্ছে না। এখনও গণমাধ্যমকে জিম্মি করার চেষ্টা করছে একটি মহল। বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাছে অনুরোধ জানাই যাতে এ ধরনের পরিস্থিতি শক্ত হাতে মোকাবেলা করে গণমাধ্যমকে পূর্ন স্বাধীনভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করে দেবেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন এরশাদ হোসেন অন্য, নুরুন্নবী জনি, হাবিবুর রহমান, কবির হোসেন, মাসুদ রানা, হুমায়ুন কবির, সজীব হোসেন, নাসির উদ্দিন, মনির হোসেন, সালাউদ্দিন, ডালিম হোসাইন, কামরুল ইসলাম পাপ্পু, তৌরভ হোসেন, রাসেলসহ সোনারগাঁয়ে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন।

মোশারফ হোসেন খসরু 
সোনারগাঁও প্রতিনিধি 
নারায়ণগঞ্জ