বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ব্রাহ্মণবাড়িয়া ৪. ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া ৪. ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া ৪. ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান


ব্রাহ্মণবাড়িয়া ৪. ধানের শীষ মনোনীত প্রার্থী জনাব মুশফিকুর রহমান. কসবা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়া ৪ কসবা ও আখাউড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠি আজ হাতে পেয়েছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর চিঠি প্রাপ্তিতে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। কসবা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র জনাব মোঃ ইলিয়াস বলেন আমরা কসবাও আখাউড়বাসী জনাব তারেক রহমানের নিকট কৃতজ্ঞ। সঠিক সিদ্ধান্ত নেওয়ায় জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। কসবা পৌর বিএনপির  সাবেক সভাপতি জনাব আলী আশরাফ বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যোগ্য ব্যক্তিকে নমিনেশন দিয়েছেন। মুশফিকুর রহমানের নেতৃত্বে কসবা আখাউড়া এগিয়ে যাবে। পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক জনাব জাহাঙ্গীর আলম বলেন জনাব মুশফিকুর রহমান অতীতেও কসবাবাসির জন্য অবদান রেখেছেন। ভবিষ্যতেও রাখবেন ইনশাল্লাহ। কসবা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রউফ রতন বলেন মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জনাব মোশফিকুর রহমানকে চূড়ান্তভাবে নমিনেশন দেওয়া য়. কসবা ও আখাউড়া বাসি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনাব মুশফিকুর রহমানকে বিপুল ভোটে বিজয়ী করবো ইনশাল্লাহ। সাবেক কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান রুবেল বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন। কসবা ও আখড়ার উন্নয়নের একমাত্র কান্ডারী জনাব মুশফিকুর রহমানকে নমিনেশন দেওয়া জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। কসবা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী জনাব রাজু আহমেদ বলেন কসবা আখাউড়া বাসি দীর্ঘদিন প্রতীক্ষায় ছিলেন। আজ চূড়ান্তভাবে প্রতীক্ষার অবসান হয়েছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানান। এ সময় কসবা উপজেলার বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।