হঠাৎ করেই মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তে থাকে চিত্রনায়ক রিয়াজের ‘মৃত্যু’ সংক্রান্ত কয়েকটি পোস্ট। উৎস অজানা হলেও মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়।গুজবটি দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন হয়ে পড়েন রিয়াজের ভক্ত, অনুসারী ও চলচ্চিত্র সংশ্লিষ্টরা। গুজব ছড়ানোর কিছুক্ষণ পরই রিয়াজের ঘনিষ্ঠজন ও সহশিল্পীরা জানান সংবাদটি সম্পূর্ণ অসত্য। রিয়াজ সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন।
এদিকে, গণঅভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে আছেন একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। চলচ্চিত্র শিল্পী সমিতির কেউই জানেন না এই নায়কের বর্তমান অবস্থান।
