শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মারিশ্যা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

মারিশ্যা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

মারিশ্যা জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান

রাঙ্গামাটির বাঘাইছড়িতে সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর পক্ষ থেকে গরীব ও অসহায় দুস্থ পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার ২৪ ডিসেম্বর মারিশ্যা জোন সদরে পারিবারিক ভাবে সচ্ছলতার জন্য ২টি পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। 

এসময় মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর জোন কমান্ডার লেঃ কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন, মারিশ্যা জোনের নিরাপত্তার পাশাপাশি জনসাধারণের পাশে থেকে মারিশ্যা জোন (২৭ বিজিবি) জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য কল্যানমূলক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

বাঘাইছড়ি প্রতিনিধি।