শনিবার, আগস্ট ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

মাগুরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

মাগুরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেফতার

মাগুরায় বিদেশি পিস্তল,গুলিসহ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রোহান রশিদ দুরুদকে যৌথবাহিনী গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর সদস্যরা বুধবার (২৪ ডিসেম্বর)  ভোররাতে মাগুরা শহরের তাঁতিপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

রোহান রশিদ দুরুদ মাগুরা পৌর এলাকার তাঁতিপাড়া গ্রামের হারুনার রশিদের ছেলে।

মাগুরা সদর থানার ওসি আশিকুর রহমান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডেভিল হান্টসহ অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার অভিযান চলছে। তারই অংশ হিসেবে যৌথবাহিনীর অভিযানে পিস্তল ও গুলিসহ তাকে আটকের পর অবৈধ অস্ত্র আইনে সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তার নামে অন্য কোনো মামলা আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

জসীম উদ্দীন,শালিখা (মাগুরা)প্রতিনিধি