শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ !

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ !

জ্যাকুলিনকে ফের চমকে দিলেন সুকেশ !

২০০ কোটি টাকার আর্থিক প্রতারণার মামলায় দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি সুকেশ চন্দ্রশেখর। তবে চার দেয়ালের বন্দিজীবনও যেন তার ‘প্রেম’ প্রকাশের পথে বাধা হয়ে দাঁড়াতে পারছে না। বড়দিন উপলক্ষে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজকে ফের চমকে দিলেন এই চর্চিত প্রেমিক। 

এবার কোনো সাধারণ উপহার নয়, সরাসরি ক্যালিফোর্নিয়ার বেভার্লি হিলসে একটি বিলাসবহুল বাড়ি উপহার দিলেন তিনি। ‘লাভ নেস্ট’ ও সুকেশের চিঠি বরাবরের মতো এবারও জ্যাকুলিনকে একটি দীর্ঘ আবেগঘন চিঠি লিখেছেন সুকেশ। সেখানে তিনি অভিনেত্রীকে ‘বেবি’ বলে সম্বোধন করে জানিয়েছেন, বেভার্লি হিলসের এই নতুন বাড়িটির নাম তিনি রেখেছেন ‘লাভ নেস্ট’ বা ‘প্রেমের বাসা’। 

চিঠিতে সুকেশ লেখেন, ‘এই শুভ দিনে তোমাকে ‘প্রেমের বাসা’ উপহার দিলাম। বেভার্লি হিলসে আমাদের নতুন এই বাড়িটি তৈরি। তুমি হয়তো ভেবেছিলে এটি শেষ পর্যন্ত শেষ হবে না, কিন্তু আমি গর্বের সঙ্গে বলছি, আমি তোমার জন্য এটি বানিয়ে ফেলেছি।’

বিলাসবহুল অন্দরসজ্জা ও গলফ কোর্স চিঠিতে সুকেশ আরও দাবি করেন, বাড়িটি আগে যেভাবে পরিকল্পনা করা হয়েছিল, বর্তমানে তার চেয়েও কয়েক গুণ বড় আকারে নির্মাণ করা হয়েছে। এই বিশালাকার বাড়ির চারপাশে রয়েছে নিজস্ব গলফ খেলার মাঠ। বড়দিনের উপহার হিসেবে এই বাড়ির চাবি তিনি প্রতীকীভাবে জ্যাকুলিনের উদ্দেশ্যেই উৎসর্গ করেছেন।