রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ, যা জানাল পরিবার

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ, যা জানাল পরিবার

ফেসবুকে নায়ক রিয়াজের মৃত্যুসংবাদ, যা জানাল পরিবার


চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর খবর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে নিশ্চিত করেছে তার পরিবার। 

বুধবার হঠাৎ করেই বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই ঢালিউড তারকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ভক্তদের মাঝে চরম উদ্বেগ সৃষ্টি হয়। তবে তার পরিবার সূত্র জানিয়েছে, রিয়াজ জীবিত ও সুস্থ আছেন।

এ বিষয়ে রিয়াজের স্ত্রী গণমাধ্যমকে জানান, ছড়িয়ে পড়া খবরটি মোটেও সত্য নয়। তিনি যেখানেই আছেন, ভালো ও সুস্থ আছেন। ভক্তদের এমন বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে আত্মগোপনে চলে যান রিয়াজ। এরপর থেকে তাকে জনসমক্ষে কিংবা চলচ্চিত্র অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। এমনকি তার ব্যক্তিগত মোবাইল নম্বরটিও দীর্ঘ সময় ধরে বন্ধ রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও তার বর্তমান অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি। দীর্ঘদিনের এই অন্তরাল থেকেই মূলত তার মৃত্যু নিয়ে এমন অপপ্রচার চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।