শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাড়ি থেকে অভিনেত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বাড়ি থেকে অভিনেত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

বাড়ি থেকে অভিনেত্রীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার


হলিউডে ফের এক ভয়াবহ ঘটনা। নিউ জার্সির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে ২৫ বছর বয়সি ‘দ্য লায়ন কিং’-খ্যাত অভিনেত্রী ইমানি দিয়া স্মিথকে, যিনি ছোটবেলা থেকে ‘ইয়াং নালা’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিত ছিলেন। ক্ষতবিক্ষত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ইমানিকে একাধিকবার ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল। ঘটনার তদন্তে ইমানির প্রেমিক জর্ডান ডি জ্যাকসনকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে খুনের অভিযোগে মামলা করা হয়েছে।

ইমানি তার বাবা-মা, ভাইবোন এবং ৩ বছরের এক সন্তানকে রেখে গিয়েছেন। অভিনেত্রীর কাকিমা একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নিয়েছেন, যাতে ইমানির শেষকৃত্যের খরচ এবং ভবিষ্যতে তার পরিবার, সন্তান ও পোষ্যদের দেখাশোনার জন্য অর্থ জোগাড় করা যায়।

কাকিমা জানান, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার ভাইঝি ইমানি দিয়া স্মিথকে ২১ ডিসেম্বর তার প্রেমিক হত্যা করেছে। মাত্র ২৫ বছর বয়সেই আমাদের কাছ থেকে চলে গেল। ওর ৩ বছরের সন্তান, বাবা-মা এবং দুই ভাইবোনকে রেখে গিয়েছে। সবাই শোকগ্রস্ত।’

তিনি আরও যোগ করেন, ‘ইমানি ছিলেন অত্যন্ত উজ্জ্বল ও প্রতিভাবান। ‘দ্য লায়ন কিং’-এর ইয়াং নালা চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিল। তার উজ্জ্বলতা সবসময় আমাদের মনে থাকবে।’

ইমানির মৃত্যুতে অনুরাগীরা গভীর শোক প্রকাশ করেছেন। হলিউডের এই আলোচিত নায়িকার হঠাৎ বিদায় পুরো বিনোদন জগতে শোকের ছায়া ফেলেছে।