সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমানের কাছে লালিত স্বপ্নের কথা তুলে ধরলেন নির্মাতা দীপন

তারেক রহমানের কাছে লালিত স্বপ্নের কথা তুলে ধরলেন নির্মাতা দীপন

তারেক রহমানের কাছে লালিত স্বপ্নের কথা তুলে ধরলেন নির্মাতা দীপন


দেশের মাটিতে লাখো মানুষের ভালোবাসায় অভিভূত হয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেছেন তিনি।সারা দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে উৎসবমুখর আমেজ বিরাজ করছে ঠিক তখনই তার কাছে এক ব্যতিক্রমী আবদার ও প্রত্যাশার কথা জানিয়েছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা দীপঙ্কর দীপন।


নিজের ফেসবুকে দেয়া এক পোস্টে ‘ঢাকা অ্যাটাক’ খ্যাত এই নির্মাতা উল্লেখ করেন, তারেক রহমান ব্যক্তিগতভাবে প্রাণীদের প্রতি অত্যন্ত যত্নশীল। লেখেন, ‘আজ তারেক রহমান আসছেন, যিনি প্রাণী ভালোবাসেন। সেটা তার পোষা জেবু বিড়ালকে বিদেশ থেকে নিয়ে আসছেন; সে কারণে বলছি না। আদনান আজাদ আমাকে বলেছেন তারেক রহমান বিড়াল, কুকুর, সাপসহ প্রতিটা প্রাণীর জীবন রক্ষায় ব্যক্তিগতভাবে আগ্রহী।’