রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল

পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল

পর্দায় মেহরিন হলেও বাস্তবে আমি কেয়া পায়েল

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে জয় করে নিয়েছেন দর্শকদের মন। সাম্প্রতিক তার একটি নাটকের ‘মেহরিন’ চরিত্রটি যেন দর্শকদের মনে একটু বেশিই জায়গা করে নিয়েছে। মেহরিন হিসেবে তার সাবলীল অভিনয় এতটাই মুগ্ধ করেছে যে, দর্শকরা তাকে এখন অন্য কোনো রূপে দেখতেই নারাজ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কাজের অভিজ্ঞতা ও দর্শকদের অভূতপূর্ব সাড়া নিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, নাটকটির পরিচালক তাকে মেসেজ করে দর্শকদের এই বিশেষ আগ্রহের কথা জানিয়েছেন। পায়েলে কথায়, ‘পরিচালক আমাকে জানিয়েছেন, দর্শক মেহরিন হিসেবে আমাকে এত ইতিবাচকভাবে গ্রহণ করেছে যে, তারা এই মুহূর্তে অন্য কোনো চরিত্রে আমাকে দেখতেই চাচ্ছেন না। একজন অভিনেত্রীর জন্য এর চেয়ে বড় প্রাপ্তি আর কী হতে পারে।’

দীর্ঘদিন ধরেই নাটকের আঙিনায় নিয়মিত কাজ করছেন কেয়া পায়েল। তবে তার মতে, এই কাজটি তার আগের অনেক সাফল্যকেই ছাড়িয়ে গেছে। এর নেপথ্য কারণ হিসেবে তিনি নাটকটির শক্তিশালী পারিবারিক আবহকে কৃতিত্ব দিয়েছেন।

তিনি মনে করেন, ড্রয়িংরুমে বসে পুরো পরিবারের সাথে দেখার মতো গল্পের চাহিদা সব সময়ই থাকে। এই নাটকের টিমে নতুন করে যুক্ত হয়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া, যাকে নিয়ে কেয়া পায়েল বেশ উচ্ছ্বসিত।

তিনি বলেন, মেহরিন নামটা সত্যিই খুব সুন্দর। এই নামে কেউ ডাকলে আমার বেশ ভালো লাগে। কিন্তু দিনশেষে আমি পর্দার মেহরিন হলেও বাস্তবে কেয়া পায়েল। এভাবেই নিজেকে ভাবতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার চোখে পৃথিবীর প্রতিটি মানুষই সুন্দর। তবে কারো বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করার চেয়ে তার ব্যবহার ও আচরণ দিয়ে চেনাটা বেশি গুরুত্বপূর্ণ। মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ব্যবহারে।’