শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’ এর নতুন পর্ব

আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’ এর নতুন পর্ব

আজ মুক্তি পাচ্ছে ‘স্ট্রেঞ্জার থিংস’ এর নতুন পর্ব

নেটফ্লিক্সের সর্বকালের অন্যতম সফল সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’। ২০১৬ সালে হকিন্স নামের ছোট্ট শহরটিকে কেন্দ্র করে শুরু হয় জনপ্রিয় সিরিজটি। যা বিশ্বজুড়ে কোটি দর্শককে আটকে রেখেছে। প্রায় ১০ বছর পর সিরিজটি শেষ হতে যাচ্ছে।

এর আগে দর্শকদের জন্য সিরিজটির শেষ সিজন স্ট্রেঞ্জার থিংস ফাইভ মোট ৮টি পর্বে মুক্তি পাচ্ছে এবং এটি তিন ধাপে প্রকাশ করা হবে। এর আগে প্রথম চারটি পর্ব ইতিমধ্যেই ২৬ নভেম্বর নেটফ্লিক্স-এ প্রিমিয়ার হয়েছে। পরবর্তী ৫ থেকে ৭ পর্ব বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মুক্তি পেতে যাচ্ছে। আর শেষ পর্বটি দেখা যাবে বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর।

নির্মাতা প্রতিষ্ঠান ডাফার ব্রাদার্স জানিয়েছে, এই সিজন হবে সিরিজের মধ্যে সবচেয়ে ভয়ানক অধ্যায়। চতুর্থ সিজনের শেষে হকিন্স সিটি ‘আপসাইড ডাউন’-এর কবলে পড়েছিল, আর এই সিজনে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বড় ধরনের লড়াই ঘটার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফ্যানরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে, এল ও তার দল হকিন্সকে কি আবার আগের অবস্থায় ফিরাতে পারবে এবং প্রিয় চরিত্রগুলোর মধ্যে কে বেঁচে থাকবে, কে মারা যাবে।

ভক্তদের জন্য শেয়ার করা অনুভূতির সুযোগ করে দিতে নেটফ্লিক্সও তাদের পরিকল্পনাকে সমর্থন করেছে।