রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তানজানিয়ার পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটকসহ পাঁচজন নিহত

তানজানিয়ার পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটকসহ পাঁচজন নিহত

তানজানিয়ার পর্বতে হেলিকপ্টার বিধ্বস্ত, পর্যটকসহ পাঁচজন নিহত

 

তানজানিয়ার মাউন্ট কিলিমাঞ্জারোতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পর্যটকসহ পাঁচজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার পাহাড়ের বারাফু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটি একটি মেডিকেল উদ্ধার অভিযানে ছিল।

নিহতদের মধ্যে একজন গাইড, একজন ডাক্তার, পাইলট এবং দুইজন বিদেশি পর্যটক ছিলেন। তবে পর্যটকদের দেশ কিংবা নাম-পরিচয় উল্লেখ করা হয়নি।

আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার মিটার বা ২০ হাজার ফুট উঁচুতে অবস্থিত।

মওনাঞ্চি জানিয়েছে, দুর্ঘটনাটি ৪৬৭০ থেকে ৪৭০০ মিটারের মধ্যে ঘটেছে। প্রতি বছর প্রায় ৫০ হাজার পর্যটক কিলিমাঞ্জারো আরোহণ করেন।