মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় বেনাপোলে যুবলীগ নেতা গ্রেপ্তার

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট থেকে মো. রাসেল পাঠান (৫০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে চেকপোস্টের ইমিগ্রেশন ডেস্ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ওসি এস এম শাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া মো. রাসেল পাঠান ময়মনসিংহ সদর উপজেলার সংকিপাড়া গ্রামের আবদুর রাজ্জাক পাঠানের ছেলে। তিনি ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক। তার বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালি থানায় সন্ত্রাসবিরোধী আইনসহ দুটি মামলা রয়েছে।

ইমিগ্রেশন পুলিশ জানায়, সকাল ১০টা্র দিকে রাসেল পাঠান ভারতে যাওয়ার উদ্দেশে বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন ডেস্কে তার পাসপোর্ট জমা দেন। ইমিগ্রেশন সার্ভারে তার নাম ‘স্টপলিস্টে’ পাওয়া গেলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে রাসেল নিজেকে ময়মনসিংহের যুবলীগের যুগ্ম-আহ্বায়ক বলে পরিচয় দেন। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

‘স্টপলিস্টে’ থাকা রাসেলকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি শাখাওয়াত হোসেন।