রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বড়দিনের বার্তায় পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির

বড়দিনের বার্তায় পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির

বড়দিনের বার্তায় পুতিনের মৃত্যু কামনা জেলেনস্কির


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে দেয়া ভাষণে পুতিনের নাম উল্লেখ না করলেও তার প্রতি ইঙ্গিত করে মৃত্যু কামনা করেন তিনি। একই সঙ্গে দেশবাসীর প্রতি শান্তির জন্য প্রার্থনার আহ্বান জানান তিনি।জেলেনস্কি তার শুভেচ্ছা বার্তায় বলেন, ‘আমাদের জন্য রাশিয়া এত দুর্ভোগ বয়ে আনলেও তারা আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস দখল ও সেখানে বোমা হামলা করতে পারেনি। আর সেই মূল্যবান জিনিস হলো ইউক্রেনীয়দের হৃদয়, একে অপরের প্রতি বিশ্বাস ও ঐক্য।’

 
পুতিনের মৃত্যু কামনা করে জেলেনস্কি বলেন, ‘আজ, আমরা সবাই একটি স্বপ্নই দেখি, সবার জন্য আমাদের একটাই প্রত্যাশা, তার ধ্বংস (মৃত্যু) হোক।’
 
ইউক্রেন যুদ্ধ বন্ধে ২০ দফা শান্তি পরিকল্পনার খসড়াও দিয়েছেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপের পক্ষ থেকে কিয়েভকে নিরাপত্তার নিশ্চয়তার প্রস্তাব দেয়া হয়েছে। দোনবাসে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল গঠনের বিষয়টিও উল্লেখ করেছেন খসড়ায়।