মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ

৩৯ কেন্দ্রে হবে জকসুর ভোটগ্রহণ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে ভোট গণনা করা হবে মেশিনের মাধ্যমে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনে প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোট গণনা করা হবে মেশিনের মাধ্যমে।

নির্বাচনের নিরাপত্তা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠক হয়েছে। স্থানীয় পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গেও আলোচনা করা হয়েছে। আশা করছি, সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।

নির্বাচনের দিন কারা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন এ বিষয়ে তিনি বলেন, অনুমোদিত ব্যক্তি, ভোটার, শিক্ষক এবং নির্বাচনের কাজে বিশেষভাবে অনুমোদিতরা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এ জন্য নির্ধারিত কার্ড বহন করতে হবে। কার্ড সংগ্রহ সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে।