রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শতপর্ব পার করলো ‘তেল ছাড়া পরোটা’

শতপর্ব পার করলো ‘তেল ছাড়া পরোটা’

শতপর্ব পার করলো ‘তেল ছাড়া পরোটা’


সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষের গল্পে চলতি বছরের অগাস্টে প্রচার শুরু হওয়া ‘তেল ছাড়া পরোটা’ নাটক শতপর্ব পার করেছে। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় একগুচ্ছ অভিনয়শিল্পীকে নিয়ে মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছিল এই ধারাবাহিক।

সুবিধাবাদী ও নীতিবান মানুষের আদর্শগত সংঘাতের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ‘তেল ছাড়া পরোটা’। প্রতি সপ্তাহের রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হয় নাটকটি। এতে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা ও মিলি বাসারসহ আরও অনেকে।

নাটকের গল্পে দেখা যায়- সমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার।

একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করলেও এখন তোষামোদকে পুঁজি করে সরিষার তেল, নারকেল তেল থেকে শুরু করে পেট্রোলের ব্যবসা গড়ে তোলে। তাদের কোম্পানির নাম ‘তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড’। অপরদিকে, আরেকটি পরিবার সহজ-সরল জীবনে অভ্যস্ত, যারা আপস না করার নীতিতে বিশ্বাসী। এই দুই পরিবারের সাংস্কৃতিক, নৈতিক ও সামাজিক সংঘাতের মধ্য দিয়েই এগিয়ে যাবে নাটকের কাহিনী।