শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

সাড়ে ৬ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে প্রায় সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশা কিছুটা কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। 

এর আগে বৃহস্পতিবার রাত ১২টা থেকে দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকে নদী অববাহিকায় ঘন কুয়াশা বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব আরও বৃদ্ধি পায়। একপর্যায়ে রাত ১২টার দিকে কুয়াশার তীব্রতায় নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতিগুলো অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে মাঝনদীতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশা দেখা যায়। নৌপথে সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে রাত ১২টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। 

তিনি আরও জানান, এ সময় কোনো ফেরি মাঝনদীতে আটকা পড়েনি। কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে আবার ফেরি পারাপার স্বাভাবিকভাবে চালু করা হয়েছে।