বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

মেক্সিকোতে বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

মেক্সিকোর পূর্বাঞ্চলের ভেরাক্রুজ রাজ্যে বাস দুর্ঘটনায় কমপক্ষে ১০ জন নিহত এবং আরো অন্তত ৩২ জন আহত হয়েছে বলে জানা গেছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বড়দিনের আগের দিন বাসটি মেক্সিকো সিটি থেকে চিকোন্টেপেক গ্রামে যাওয়ার পথে জোন্টেকোমাটলান শহরে ওই দুর্ঘটনা ঘটে।

জোন্টেকোমাটলান মেয়রের কার্যালয় এক বিবৃতিতে জানায়, বাস দুর্ঘটনায় এক শিশুসহ মোট ১০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা বেড়েছে। এসব প্রাণঘাতী দুর্ঘটনায় প্রায়শই বাস ও ট্রাকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। অতিরিক্ত গতি কিংবা যানবাহনের যান্ত্রিক ত্রুটির কারণে এসব দুর্ঘটনা ঘটে।

নভেম্বর মাসের শেষের দিকে, পশ্চিমাঞ্চলীয় রাজ্য মিচোয়াকানে একই ধরণের দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়।