শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৫ সালে বলিউডের সবচেয়ে বেশি আয় করেছে যেসব সিনেমা

২০২৫ সালে বলিউডের সবচেয়ে বেশি আয় করেছে যেসব সিনেমা

২০২৫ সালে বলিউডের সবচেয়ে বেশি আয় করেছে যেসব সিনেমা

২০২৫ সাল শেষ হতে যাচ্ছে। তবে চলতি বছরেই ভারতের সিনেমা ব্যবসার চিত্র অনেকটাই বোঝা যাচ্ছে। বিভিন্ন ভাষায় এখন পর্যন্ত ভারতে মুক্তি পেয়েছে এক হাজার পাঁচশোরও বেশি সিনেমা। এত বিপুল সংখ্যক ছবির মধ্যেও আশ্চর্যজনকভাবে কোনো সিনেমাই হাজার কোটি রুপির ক্লাবে ঢুকতে পারেনি।

ভারতীয় বিনোদন বাণিজ্যের তথ্যদাতা সংস্থা ‘স্যাকনিল্ক’র তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মুক্তি পাওয়া মোট ১,৫১৯টি সিনেমার সম্মিলিত গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১২,২৯১ দশমিক ২৭ কোটি রুপি। সংখ্যার বিচারে এটি বড় হলেও, একক কোনো সিনেমার হাজার কোটির মাইলফলক স্পর্শ না করা নিয়ে আলোচনা কম নয়।

এই তালিকায় সবার ওপরে রয়েছে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি ৫ ডিসেম্বর মুক্তির পর থেকেই একের পর এক বক্স অফিস রেকর্ড গড়ছে। মুক্তির ২০ দিনের মধ্যেই (এখনও প্রেক্ষাগৃহে চলমান) বিশ্বজুড়ে ৯৪৪ কোটি রুপি আয় করে এটি ২০২৫ সালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমার তকমা পেয়েছে। বিদেশি বাজারে শক্ত অবস্থান, মাল্টিপ্লেক্স ও মাস সেন্টারে ধারাবাহিক দর্শক উপস্থিতি এবং ইতিবাচক মুখে-মুখে প্রচার-সব মিলিয়েই এই সাফল্য।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ২০২২ সালের ‘কান্তারা’র প্রিকুয়েল ছবিটি কন্নড় ইন্ডাস্ট্রির ইতিহাসে নতুন রেকর্ড গড়ে বিশ্বজুড়ে ৮৫২ কোটির বেশি রুপি আয় করেছে।