রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ধুরন্ধর’-ঝড় চলছেই, ২১ দিনে আয় ছাড়ালো ৬০০ কোটি

‘ধুরন্ধর’-ঝড় চলছেই, ২১ দিনে আয় ছাড়ালো ৬০০ কোটি

‘ধুরন্ধর’-ঝড় চলছেই, ২১ দিনে আয় ছাড়ালো ৬০০ কোটি

মুক্তির পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে আদিত্য ধরের পরিচালনায় রণবীর সিং অভিনীত স্পাই–অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ধুরন্ধর’। তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ছবিটির গতি কমেনি; বরং হলিউডের বহুল আলোচিত ‘অ্যাভাটার ৩’–এর মতো সিনেমাকেও কার্যত পেছনে ফেলেছে এটি।

মুক্তির ২১ দিনের মধ্যেই ভারতের বক্স অফিসে ‘ধুরন্ধর’-এর আয় অনায়াসে ৬০০ কোটি রুপি ছাড়িয়েছে। বড়দিন উপলক্ষে ছবিটির আয় আরও বড় উল্লম্ফন দেখিয়েছে। নতুন সিনেমা মুক্তি পেলেও রণবীর সিংয়ের এই ছবির ব্যবসায় কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।

বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, মুক্তির ২১তম দিনে রাত ১০টা পর্যন্ত ছবিটি আয় করেছে প্রায় ২৬ কোটি রুপি। বড়দিনের ছুটির প্রভাবেই এই আয় বেড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একই সময়ে কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পেলেও ‘ধুরন্ধর’-এর দাপট অটুট রয়েছে।

সব মিলিয়ে বর্তমানে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৩৩ দশমিক ৫ কোটি রুপি। চলতি সপ্তাহান্তেই ৬৫০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করার পথে রয়েছে সিনেমাটি। প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর’ আয় করেছিল ২০৭ দশমিক ২৫ কোটি রুপি, দ্বিতীয় সপ্তাহে আয় ছিল ২৫৩ দশমিক ২৫ কোটি রুপি।

বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙছে ‘ধুরন্ধর’। ইতোমধ্যে এটি ‘স্ত্রী ২’ (৫৯৮ কোটি) ও ‘ছাবা’ (৬০১ কোটি)–এর আয় ছাড়িয়ে গেছে। বর্তমানে ভারতে আয়ের দিক থেকে সিনেমাটি রয়েছে কেবল শাহরুখ খানের ‘জওয়ান’–এর (৬৪০ কোটি রুপি) পেছনে। সব মিলিয়ে বিশ্বব্যাপী এক হাজার কোটি রুপি আয়ের দিকেও দ্রুত এগোচ্ছে ‘ধুরন্ধর’।

সিনেমাটিতে রণবীর সিং অভিনয় করেছেন হামজা চরিত্রে—একজন ভারতীয় গোয়েন্দা, যিনি করাচিভিত্তিক অপরাধী চক্র ও সন্ত্রাসী নেটওয়ার্কে অনুপ্রবেশ করেন। ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অক্ষয় খান্না, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত ও আর মাধবন।