বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার ৭ দলের সমন্বয়ে ‘জাতীয় মুসলিম জোট’

এবার ৭ দলের সমন্বয়ে ‘জাতীয় মুসলিম জোট’

এবার ৭ দলের সমন্বয়ে ‘জাতীয় মুসলিম জোট’

সাতটি রাজনৈতিক দলের সমন্বয়ে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক মোর্চা ‘জাতীয় মুসলিম জোট’। শুক্রবার (২৬ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই জোটের ঘোষণা দেওয়া হয়।

জোট নেতারা বলছেন, চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা ও শহীদদের আত্মত্যাগই তাদের রাজনীতির ভিত্তি। 

বাংলাদেশ মুসলিম লীগ, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ, গণমুক্তি জোট, নাগরিক অধিকার পার্টিসহ সমমনা সাতটি দলের সমন্বয়ে গঠিত হলো এই জোট। 

জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের সংবাদ সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন। 

জোটটি বিদেশি আধিপত্য ও তাবেদারিমূলক রাজনীতি প্রত্যাখ্যানের ঘোষণা দেয়। 

নবগঠিত এই জোটে অন্যান্যের মধ্যে রয়েছে বাংলাদেশ জাস্টিস পার্টি, মুসলিম সমাজ এবং বিএনডিপি।