রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘টাকার অভাবে’ নির্বাচন করতে পারছে না ইউক্রেন

‘টাকার অভাবে’ নির্বাচন করতে পারছে না ইউক্রেন

‘টাকার অভাবে’ নির্বাচন করতে পারছে না ইউক্রেন


বাজেট ঘাটতির কারণে ইউক্রেন নিজস্ব অর্থায়নে নির্বাচন করতে পারছে না বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জ্যেষ্ঠ উপদেষ্টা মিখাইল পোডোলিয়াক। কিয়েভের প্রধান অগ্রাধিকার ‘সামরিকায়ন কার্যক্রম’ হওয়া উচিত বলেও পরামর্শ দিয়েছেন তিনি।রুশ সংবাদমাধ্যম আরটি শুক্রবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে জেলেনস্কির মেয়াদ আগেই শেষ হলেও তিনি সামরিক আইন জারি থাকার অজুহাতে নির্বাচন আহ্বান করেননি।জেলেনস্কিকে ‘অবৈধ’ ঘোষণা করে রাশিয়া দাবি করেছে, বর্তমানে ইউক্রেনের আইনগত ক্ষমতা দেশটির পার্লামেন্টের হাতে রয়েছে। মস্কোর মতে, জেলেনস্কির এই বিতর্কিত অবস্থান শান্তি চুক্তিতে পৌঁছানোর পথে একটি বাধা।
 
এরমধ্যেই ইউক্রেনের ওপর নির্বাচন আয়োজনের চাপ বাড়িয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প, যিনি একসময় জেলেনস্কিকে ‘স্বৈরাচারী’ বলে মন্তব্য করেছিলেন। এর জবাবে জেলেনস্কি বলেন, তিনি ভোট আয়োজন করতে প্রস্তুত, তবে এর জন্য পশ্চিমা মিত্রদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে হবে।