শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে

বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে

বিপিএল শুরুর আগেই দুঃসংবাদ শুনতে হলো নোয়াখালী এক্সপ্রেসকে

শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসর। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পর্দা উঠবে জমজমাট এই লড়াইয়ের। উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেস। প্রথমবার বিপিএলে এসে বেশ শক্তিশালী দলই গড়েছে নোয়াখালী। তবে মাঠে নামার আগে দুঃসংবাদ পেতে হচ্ছে দলটির সমর্থকদের।

শেষ মুহূর্তে দল পেয়ে সরাসরি চুক্তিতে সৌম্য সরকার আর হাসান মাহমুদকে দলে ভিড়িয়েছিল নোয়াখালী এক্সপ্রেস। টপঅর্ডারে গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকবে জাতীয় দলের এই ওপেনারের ওপর। কিন্তু শুরুর ম্যাচ তো বটেই পুরো সিলেট পর্বেই সৌম্য সরকার খেলতে পারেবন কি-না, সেটি নিয়েই আছে শঙ্কায়।

পারিবারিক কারণে বর্তমানে দেশের বাইরে রয়েছেন সৌম্য। ফলে বিপিএলের প্রথম ম্যাচে আজ খেলা হচ্ছে না তার। সিলেট পর্বে খেললেও শেষদিকে দেখা যেতে পারে তাকে। তবে চট্টগ্রাম পর্ব হতে দলের সঙ্গে থাকবেন সৌম্য। সৌম্য না থাকায় নিশ্চিতভাবেই নোয়াখালীকে কিছুটা অস্বস্তিতে পড়তে হবে।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড

দেশি ক্রিকেটার : সৌম্য সরকার, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।

বিদেশি ক্রিকেটার : জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), ইহসানুল্লাহ খান (পাকিস্তান), হায়দার আলী (পাকিস্তান), মোহাম্মদ নবী (আফগানিস্তান), মাজ সাদাকাত (পাকিস্তান), জাহির খান (আফগানিস্তান), ইবরার আহমেদ (আরব আমিরাত), বিলাল সামি (আফগানিস্তান), সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান)।