মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আজকের বাংলাদেশের জন্য ৪৭’ থেকে অপেক্ষা করতে হয়েছে: জামায়াত আমির

আজকের বাংলাদেশের জন্য ৪৭’ থেকে অপেক্ষা করতে হয়েছে: জামায়াত আমির

আজকের বাংলাদেশের জন্য ৪৭’ থেকে অপেক্ষা করতে হয়েছে: জামায়াত আমির

আজকের বাংলাদেশ পেতে ১৯৪৭ সাল থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, আজকের বাংলাদেশ পেতে ৪৭ সাল থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। ছাত্রশিবিরকে আগামী দিনের ছাত্রসমাজের দায়িত্ব নিতে হবে।

 জামায়াত আমির বলেন, গত ৫৪ বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নিয়ে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল। সেই কালো অধ্যায় শেষ হতে চলেছে। কিন্তু কালো ছায়া এখনো যায়নি।

তিনি বলেন, একটা দল এখন যুবকদের কর্মসংস্থান ও  বেকার ভাতার কথা বলছে। কেউ বেকার ভাতা গ্রহণ করুক এমন কথা শুনতেও চায় না জামায়াত।

অনুষ্ঠানে জাময়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, চারটি বিশ্ববিদ্যালয়ে সংসদ নির্বাচনে জয়ের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ইসলামী ছাত্রশিবির কেমন। 

আগামী ২৬-এর নির্বাচনে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেন মন্তব্য করেন তিনি।