সন্ত্রাসীদের গুলিতে আহত শরিফ ওসমান হাদি কয়েক দিন হাসপাতালে ভর্তি থাকার পর সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের মাঝে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে।আজ বিপিএল শুরু হচ্ছে রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্সের ম্যাচ দিয়ে। তার আগে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা। স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রাথমিক আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের সূচনা হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার মধ্য দিয়ে। এরপর কোরআন তিলাওয়াত।
এরপর ওসমান হাদির স্মরণে নীরবতা। মুশফিকুর রহিমকে দেখা যায় মোনাজাত ধরতে। পরে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। মাঠের চারপাশে উড়ে প্রায় ২৫ হাজার বেলুন। এ সময় স্টেডিয়ামে ‘ডে লাইট ফায়ারওয়ার্ক’ প্রদর্শনীও হয়।
