বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে: ফখরুল

তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে: ফখরুল

তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমান দেশে ফেরায় গণতন্ত্রের যাত্রা নতুন উদ্যম পেয়েছে। গতকালের রাজসিক প্রত্যাবর্তন সেই পরিবর্তনেরই বার্তা বহন করছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

ফখরুল বলেন, ‘২০০৬ সালের পর দীর্ঘ বছর পর দেশে ফিরলেন আমাদের তরুণ ও সম্ভাবনাময় নেতা তারেক রহমান। বিশ্ব গণমাধ্যম যাকে বাংলাদেশে ভবিষ্যৎ নেতৃত্বের অন্যতম প্রতীক হিসেবে দেখছে। তার প্রত্যাবর্তন ছিল সত্যিই ঐতিহাসিক। লক্ষ মানুষের উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসা তাকে ঘিরে স্পষ্ট করেছে, তিনি জনগণের হৃদয়ের নেতা।’

তিনি আরও যোগ করেন, রাজনৈতিক ইতিহাসে এমন স্বতঃস্ফূর্ত গণসমর্থন বিরল। তারেক রহমানের আগমন দেশজুড়ে নতুন প্রত্যাশা সৃষ্টি করেছে, রাজনৈতিক পরিস্থিতিতে এনেছে ইতিবাচক বদলের স্রোত।

মাজার এলাকায় সকালে থেকেই ছিল নেতাকর্মীদের ঢল। ব্যানার-পোস্টার, স্লোগান আর উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। বিএনপি নেতাদের ভাষ্য, তারেক রহমানের উপস্থিতিতে নির্বাচন ঘিরে তৈরি ধোঁয়াশা কেটে গিয়ে রাজনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে।