শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসছে বড় ধামাকা, নতুন বছর আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাবেন কিম

আসছে বড় ধামাকা, নতুন বছর আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাবেন কিম

আসছে বড় ধামাকা, নতুন বছর আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাবেন কিম


উত্তর কোরিয়ার নেতা কিম জং উন আগামী বছর ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানো ও তা আধুনিকায়নের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ক্ষেপণাস্ত্রের বাড়তে থাকা চাহিদা পূরণে নতুন কারখানা নির্মাণের আদেশও দিয়েছেন তিনি। আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ’এর বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কিম জং উন একটি গোলাবারুদ কারখানা পরিদর্শন করেন। এ সময় রাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ও গোলন্দাজ বাহিনীর প্রয়োজনীয় চাহিদা পূরণে সংশ্লিষ্ট কারখানাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

প্রতিবেদনে আরও বলা হয়, সশস্ত্র বাহিনীর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে পিয়ংইয়ংয়ের সামগ্রিক উৎপাদন সক্ষমতা আরও বাড়ানো জরুরি বলে মনে করেন কিম। সে লক্ষ্যেই নতুন গোলাবারুদ কারখানা স্থাপনের নির্দেশ দেন তিনি।

কিম জং উন বলেন, যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করতে ক্ষেপণাস্ত্র ও গোলা উৎপাদন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।