রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫

তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫
সংগৃহীত ছবি
তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। দেশটির স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে গিয়েছিল হেলিকপ্টার। ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি।

হেলিকপ্টারটি পাহাড়টির বারাফু ক্যাম্পে গত বুধবার বিধ্বস্ত হয়।নিহতদের মধ্যে রয়েছেন একজন গাইড, চিকিৎসক, হেলিকপ্টারের পাইলট এবং দু’জন বিদেশি পর্যটক। তবে তারা কোন দেশের সেটি জানাতে পারেননি কিলিমানজারো প্রদেশ পুলিশের প্রধান।

মাউন্ট কিলিমানজারো আফ্রিকার সর্বোচ্চ পর্বত। এটি সমুদ্রস্তর থেকে ২০ হাজার ফুট উঁচু। এটি পাহাড়ের ১৬ থেকে ১৭ হাজার ফুট উঁচুতে বিধ্বস্ত হয়।