বলিউডের জনপ্রিয় গায়ক কৈলাশ খেরের লাইভ কনসার্ট চলাকালীন সময় ঘটেছে এক অপ্রত্যাশিত ঘটনা। মধ্যপ্রদেশের গোয়ালিয়ারে আয়োজিত এক সংগীতানুষ্ঠানে গুরুতর নিরাপত্তা বিঘ্নের মুখে পড়ে মাঝপথে কনসার্ট বন্ধ করে দেন জনপ্রিয় কণ্ঠশিল্পী।উত্তেজিত দর্শকশ্রেণির একাংশ ব্যারিকেড ভেঙে মঞ্চের সামনে চলে আসার ঘটনায় শিল্পী ও তার টিমের নিরাপত্তা হুমকির মুখে পড়ে।
অটল বিহারি বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে শুরুতে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কনসার্ট চলাকালীন হঠাৎ একদল দর্শক নিরাপত্তা বলয় ভেঙে মঞ্চের সামনে অবস্থান নেয়। তাদের অনুসরণ করে আরও দর্শক সামনে এগিয়ে এলে মঞ্চ ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
