রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এক ছবিতে ফিরছেন শাহরুখ খান-রজনীকান্ত

এক ছবিতে ফিরছেন শাহরুখ খান-রজনীকান্ত

এক ছবিতে ফিরছেন শাহরুখ খান-রজনীকান্ত


ভারতীয় সিনেমার দুই মহাতারকাকে আবারও একই ছবিতে দেখা যেতে চলেছে। দক্ষিণের সুপারস্টার রজনীকান্তের আসন্ন সিনেমা ‘জেলার ২’-এ অভিনয় করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান-এমনই ইঙ্গিত দিয়েছেন ছবিটির অন্যতম অভিনেতা মিঠুন চক্রবর্তী।

সম্প্রতি এক ইন্টারভিউয়ে তেমনই ইঙ্গিত দিলেন মিঠুন চক্রবর্তী। তবে কোন সিনেমা তার নাম উল্লেখ করেননি তিনি। এই ছবির মাধ্যমে দ্বিতীয়বারের মতো একসঙ্গে পর্দায় মুখোমুখি হতে পারেন শাহরুখ খান ও রজনীকান্ত। এর আগে ২০১১ সালে মুক্তি পাওয়া ‘রাওয়ান’ ছবিতে দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। ওই ছবিতে রজনীকান্ত অতিথি চরিত্রে অভিনয় করেছিলেন।

সাক্ষাৎকারে জিজ্ঞাসা করা হয়, এমন কোনও ঘরানা আছে কি না, যা তার সবচেয়ে প্রিয়। তা হতে পারে পারিবারিক ছবি বা অ্যাকশনে ভরপুর অথবা থ্রিলার ঘরানা। উত্তরে অভিনেতা বলেন, ও ভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। আমার পরবর্তী ছবি ‘জেলার ২’, সেখানে সকলেই আমার বিরুদ্ধে। এরপরেই ছবির কলাকুশলী সম্পর্কে তিনি বলেন, রজনীকান্ত, মোহনলাল, শাহরুখ, রম্যা কৃষ্ণণ, শিবা রাজকুমার— প্রত্যেকে আমার বিরুদ্ধে। তার কথায় শুধু শাহরুখের উপস্থিতিই স্পষ্ট হয়নি, সেই সঙ্গে তিনি যে খলচরিত্রে অভিনয় করছেন তা-ও জানা গেল।