বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্টসহ দুই পাচারকারী আটক

 

মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বিপুল পরিমাণ সিমেন্ট বহনের সময় দুইজন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় প্রায় সাড়ে চার লাখ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় নোয়াখালীর হাতিয়ার টাংকির খাল সংলগ্ন এলাকায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে একটি বোটে সিমেন্ট বোঝাই করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর ৫টায় কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ৪ লাখ ৩৮ হাজার ৯০০ টাকা মূল্যের ৭৭০ বস্তা সিমেন্টসহ দুইজন পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন— ভেওলা মানিক চর বহদ্দারহাট এলাকার মৃত দলিলুর রহমানের ছেলে সালাহউদ্দিন (৩৮) এবং কক্সবাজার সদর উপজেলার সমিতি পাড়া এলাকার মোহাম্মদ সফির ছেলে নূর মোহাম্মদ (৫২)।

কোস্ট গার্ড সূত্র জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি