মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শান্তর সেঞ্চুরি আর মুশফিকের ফিফটিতে বড় জয়ে আসর শুরু রাজশাহীর

শান্তর সেঞ্চুরি আর মুশফিকের ফিফটিতে বড় জয়ে আসর শুরু রাজশাহীর

শান্তর সেঞ্চুরি আর মুশফিকের ফিফটিতে বড় জয়ে আসর শুরু রাজশাহীর


বড় লক্ষ্য, শুরুটাও ছিল না আশানুরূপ। জয় দিয়ে আসর শুরুর স্বপ্ন বড় হচ্ছিল সিলেট টাইটান্সের। তবে ক্রিজে নেমে সব ওলটপালট করে দিলেন নাজমুল হোসেন শান্ত। দারুণ এক সেঞ্চুরিতে রাজশাহী ওয়ারিয়র্সকে জয় উপহার দিলেন এ অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দেওয়া মুশফিকুর রহিমও ফিফটির ইনিংসে রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।সিলেটে শুক্রবার (২৬ ডিসেম্বর) বিপিএলের দ্বাদশ আসরের উদ্বোধনী ম্যাচে সিলেটকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারালো রাজশাহী। ১৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পদ্মা পাড়ের দলটি। শান্ত ১০১ আর মুশফিক ৫১ রানে অপরাজিত থাকেন। সিলেটের হয়ে ১টি করে উইকেট নেন খালেদ আহমেদ ও মেহেদী হাসান মিরাজ।