রবিবার, আগস্ট ৩০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দীপু দাস হত্যার নিন্দা জানালো নয়াদিল্লি, সঠিক বিচার প্রত্যাশা

দীপু দাস হত্যার নিন্দা জানালো নয়াদিল্লি, সঠিক বিচার প্রত্যাশা

দীপু দাস হত্যার নিন্দা জানালো নয়াদিল্লি, সঠিক বিচার প্রত্যাশা

ময়মনসিংহে দীপু চন্দ্র দাসকে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে বলে প্রত্যাশা করা হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 'আমরা সম্প্রতি একজন হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের নিন্দা জানাই এবং আশা করি যে, এই অপরাধের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।'

গত সপ্তাহে ময়মনসিংহে একদল জনতা তাকে পিটিয়ে হত্যা করার পর দেহ একটি গাছের সঙ্গে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

প্রথমে 'ধর্মীয় উস্কানিমূলক' অভিযোগগুলো সামনে এলেও দীপু পরিবারের সদস্য এবং স্থানীয় প্রতিনিধিদের পুলিশি তদন্তে দেখা গেছে, মূলত কর্মক্ষেত্রের বিরোধের জেরেই এই ঘটনা ঘটনো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সম্পর্কে তারা অবগত এবং সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে।

জয়সওয়াল বলেন, ভারতের অবস্থান 'সব সময়ই স্পষ্ট এবং ধারাবাহিক ছিল। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক জোরদার করার পক্ষে। আমরা বাংলাদেশে শান্তি ও স্থিতিশীলতার পক্ষে।'

তিনি আরও বলেন, ভারত 'বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের' পক্ষে।