মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চলতি মৌসুমে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

চলতি মৌসুমে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

চলতি মৌসুমে হোবার্টের সর্বোচ্চ উইকেটশিকারি এখন রিশাদ

হোবার্ট হারিকেন্সে রিশাদ হোসেন এখন পর্যন্ত ভালোই সময় কাটিয়েছেন। প্রথম ৩ ম্যাচে ৩ উইকেট নেওয়া বাংলাদেশি লেগি আজ পার্থ স্কোরচার্চের বিপক্ষে ম্যাচ দিয়ে সংখ্যাটাকে ৬-এ উন্নীত করেছেন। হোবার্টের কারো রিশাদের চেয়ে বেশি উইকেট নেই।রিশাদের সমান ৬ উইকেট নিয়েছেন তার সতীর্থ পেসার ক্রিস জর্ডান। তবে তার চেয়ে রিশাদের গড় ভালো, ভালো ইকোনমিও। রিশাদ প্রতি ১৭.৫০ রানের বিনিময়ে এক উইকেট করে নিয়েছেন, জর্ডানের গড় ২১.৫০। তাদের ইকোনমি যথাক্রমে ৭.৫০ ও ৮.৬০।


রিশাদ বিগ ব্যাশের চলতি আসরে যৌথভাবে চতুর্থ সর্বোচ্চ উইকেটশিকারি, তিনিসহ ৬টি করে উইকেট নিয়েছেন মোট ৬ জন। তার চেয়ে বেশি উইকেট নিয়েছেন মাত্র তিনজন। সিডনি সিক্সার্সের জ্যাক এডওয়ার্ডসের শিকার ৮, পিটার সিডল ও টম কুরানের শিকার ৭ উইকেট করে।