মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ অবরোধের ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে এই ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের। 

তিনি বলেন, শহিদ ওসমান হাদি হত্যার বিচার আদায়ের দাবিতে বাংলাদেশের জনগণকে শাহবাগে এসে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। যতক্ষণ পর্যন্ত সরকার জনগণের সামনে এসে জবাবদিহি না করবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গা জনগণ ছাড়বে না।

সংগঠনটির অভিযোগ, ওসমান হাদি হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও জড়িতরা এখনও ধরাছোঁয়ার বাইরে। হত্যাকারীরা দেশ কিংবা বিদেশ যেখানেই থাকুক না কেন, তাদের দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান তারা। 

সরকার দ্রুত সময়ের মাঝে খুনিদের ধরতে ব্যর্থ হলে এরপর আরও কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন ইনকিলাব মঞ্চের নেতারা।

অবস্থান কর্মসূচি থেকে ইনকিলাব মঞ্চ তাদের পূর্বঘোষিত তিন দফা দাবি পুনরায় তুলে ধরেছে। দাবিগুলো হলো-

১. দ্রুত বিচারিক ট্রাইব্যুনাল গঠন করে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার সম্পন্ন করতে হবে;
২.হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে এফবিআই বা স্কটল্যান্ড ইয়ার্ডের মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত পেশাদারি গোয়েন্দা সংস্থাকে যুক্ত করতে হবে;
৩. সিভিল ও মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে লুকিয়ে থাকা আওয়ামী সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে এবং এই হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, বিশেষ সহকারী ও আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে।

এর আগে আজ জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী-জনতা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেয়। এতে শাহবাগে যানচলাচল বন্ধ হয়ে যায়।