মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীর বিপক্ষে ভালো শুরুর আভাস ঢাকার

রাজশাহীর বিপক্ষে ভালো শুরুর আভাস ঢাকার

রাজশাহীর বিপক্ষে ভালো শুরুর আভাস ঢাকার

বড় জয়ের পরদিনই মাঠে নামছে রাজশাহী ওয়ারিয়র্স। প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস। নিজেদের প্রথম ম্যাচে দারুণ কিছু করতে চায় ঢাকা। সাইফ হাসানকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। পছন্দ মতো জায়গায়ই ব্যাটিং করবেন সাইফ। এছাড়া প্রথম ম্যাচ থেকেই থাকবেন আইএল টি-টোয়েন্টি খেলে আসা তাসকিন আহমেদ। আর দ্বিতীয় ম্যাচে দলের যোগ দেবেন ইংলিশ তারকা অ্যালেক্স হেলস।সিলেটে ঢাকার প্রথম ম্যাচ শুরু হবে শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায়।

 
আকর্ষণীয় জার্সি, ক্রিকেটারদের সুযোগ-সুবিধার সঙ্গে পারিশ্রমিক প্রদান। গেল বছর প্রায় সবকিছুতেই এগিয়ে ছিল ঢাকা ক্যাপিটালস। কেবল ছিল না মাঠের পারফরম্যান্স। টেবিলের ৬ নম্বরে থেকে শেষ করেছে আসর। দ্বাদশ আসরে সেই আক্ষেপ ঘোচানো সুযোগ ঢাকার ফ্র্যাঞ্চাইজির সামনে।
 
গত বারের মতো এবারো দলের ফ্যাসিলিটিজের সন্তুষ্ট ক্রিকেটাররা। স্কোয়াড নিয়েও আশাবাদী অধিনায়ক। বড় স্বপ্ন সাইফ হাসানকে ঘিরে। প্রথম ম্যাচ থেকেই পাবেন আইএল টি-টোয়েন্টি শেষ করে আসা তাসকিন আহমেদকে।
 
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন বলেন, ‘জাতীয় দলে দেখেছি সাইফকে বিভিন্ন জায়গায় খেলাতে। কিন্তু আমাদের ওরকম কোনো পরিকল্পনা নেই। গুরুত্ব বিচারে আমাদের দলে সে অনেক উপরে থাকবে। যেন সে তার সেরাটা দিতে পারে। ও যেখানে স্বস্তিবোধ করবে আমরা ওখানেই তাকে খেলাব। প্রথম ম্যাচ থেকেই তাসকিন থাকছে।’