শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নেতানিয়াহুর প্রতি ‘হতাশ’ যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুর প্রতি ‘হতাশ’ যুক্তরাষ্ট্র

নেতানিয়াহুর প্রতি ‘হতাশ’ যুক্তরাষ্ট্র

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে টানাপোড়েন বাড়ছে।গাজা শান্তি প্রক্রিয়াকে দুর্বল করার আশঙ্কায় নেতানিয়াহুর ভূমিকা নিয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্রমশ ‘হতাশ’ হয়ে পড়ছেন বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

 
প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসসহ প্রেসিডেন্টের ঘনিষ্ঠ কর্মকর্তারা মনে করছেন, নেতানিয়াহু চুক্তি বাস্তবায়নে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করছেন এবং গাজায় যুদ্ধবিরতি ভেঙে দিতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন।
 
তবে একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, উইটকফ ও কুশনারের তুলনায় মার্কো রুবিও নেতানিয়াহুর অবস্থানের কাছাকাছি।
 
হোয়াইট হাউসের এক কর্মকর্তা অ্যাক্সিওসকে ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহু কার্যত ট্রাম্পের মূল টিমের সমর্থন হারিয়েছেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প ব্যক্তিগতভাবে এখনও তাকে (নেতানিয়াহু) পছন্দ করেন, তবে তিনিও চান গাজা চুক্তির অগ্রগতি আরও দ্রুত হোক।