সোমবার, আগস্ট ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেকানিকসের ব্যান্ডের দুই দশক পূর্তি কনসার্ট আজ, আর কারা গাইবে

মেকানিকসের ব্যান্ডের দুই দশক পূর্তি কনসার্ট আজ, আর কারা গাইবে

মেকানিকসের ব্যান্ডের দুই দশক পূর্তি কনসার্ট আজ, আর কারা গাইবে


চলতি বছরের নভেম্বরে নিজেদের পথচলার দুই দশক পূর্ণ করেছে জনপ্রিয় রক ব্যান্ড মেকানিকস। এ উপলক্ষে ব্যান্ডটি আয়োজন করেছে মেগা কনসার্ট। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) অডিটরিয়ামে হবে এ আয়োজন। বেলা সাড়ে ৩টা থেকে শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১১টা পর্যন্ত।‘অ্যান ইভিনিং উইথ মেকানিকস-সেলিব্রিটিং ২০ ইয়ার্স অব লিগ্যাসি’ কনসার্টে ব্যান্ডটির সঙ্গে পারফর্ম করবেন মাইলস, ওয়ারফেজ, এলআরবি, আর্টসেল, আর্বোভাইরাস, শিরোনামহীন, অ্যাভয়েড রাফা ব্যান্ডের সদস্যরা। এ ছাড়া এ কে রাহুল, ব্ল্যাক জ্যাং, রক সল্টের সঙ্গে তরুণ প্রজন্মের ব্যান্ড তারকারাও অংশ নেবেন।ব্যান্ডটির অন্যতম প্রতিষ্ঠাতা ও ভোকাল আফতাবুজ্জামান ত্রিদিব প্রথম আলোকে বলেন, ‘এটাকে শুধু কনসার্ট বলতে চাইছি না; এটা একটা মিলনমেলা হতে যাচ্ছে, যেখানে পুরোনো স্মৃতিগুলো ফিরে আসবে, হারানো বন্ধুদের সঙ্গে পুনর্মিলন ঘটবে এবং একসঙ্গে আমরা আনন্দ ভাগ করে নেব।’

ত্রিদিব আরও বলেন, ‘মেকানিকসের বর্তমান ও সাবেক সদস্যদের সঙ্গে এই বিশেষ দিনে আমাদের সঙ্গে দেশের জনপ্রিয় সব ব্যান্ডের সদস্যরা থাকবেন। একসঙ্গে আমরা পারফর্ম করব। আমরা চাই, এই দিনে আমাদের পুরোনো বন্ধু, ভক্ত ও বিভিন্ন প্রজন্মের ব্যান্ড মিউজিকপ্রেমীরা আমাদের শুভেচ্ছা জানাতে আসবেন। আপনাদের জন্যই মেকানিকস এ পথ পাড়ি দিতে পেরেছে।’