যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে তীব্র তুষারঝড় আঘাত হেনেছে। এর ফলে কয়েক হাজার ফ্লাইট বাতিল ও স্থগিত করা হয়েছে। একই সঙ্গে নিউইয়র্ক ও নিউ জার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) মার্কিন মিডিয়া এবিসি-৭ নিউজ জানিয়েছে, নিউইয়র্কে স্মরণকালের অন্যতম ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। তুষারপাতের ফলে জমে থাকা বরফ শহরটির জন্য বড় ধরনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
নিউইয়র্ক এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে বলে জানানো হয়েছে। একই ধরনের পরিস্থিতি লং আইল্যান্ড ও উত্তর জার্সিতেও দেখা যেতে পারে। অপরদিকে পূর্ব লং আইল্যান্ড এবং কানেক্টিকাটে ৫ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাতের আশঙ্কা রয়েছে।
অতিরিক্ত তুষারপাতের কারণে দৃশ্যমানতা ব্যাপকভাবে কমে গেছে, যা নিরাপদ যান চলাচলকে প্রায় অসম্ভব করে তুলেছে।
