শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রয়াত বাবাকে নিয়ে আবেগী বার্তা চঞ্চল চৌধুরীর

প্রয়াত বাবাকে নিয়ে আবেগী বার্তা চঞ্চল চৌধুরীর

প্রয়াত বাবাকে নিয়ে আবেগী বার্তা চঞ্চল চৌধুরীর


তিন বছর হলো বাবা রাধা গোবিন্দ চৌধুরীকে হারিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রয়াত বাবাকে স্মরণ করে আবেগী অনুভূতি জানিয়েছেন এ তারকা।তিন বছর আগে ২৭ ডিসেম্বর আজকের দিনে বাবাকে হারান চঞ্চল। প্রয়াত বাবাকে স্মরণ করে তাই ফেসবুকে নিজের অনুভূতি জানান তিনি।শনিবার (২৭ ডিসেম্বর) সকালে চঞ্চল চৌধুরী তার ভেরিফাইড ফেসবুকে প্রয়াত বাবার একটি ছবি আপলোড করেন। ক্যাপশনে লেখেন,
বাবা। তিন বছর হয়ে গেলো। তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে গেছো অনন্তলোকে। তোমাকে দেখতে ইচ্ছে করে খুব!
 

বাবাকে স্মরণ করে অভিনেতা আরও লেখেন,
ছুঁতে ইচ্ছে করে, কিন্তু পারিনা। আর পারবোও না কোনদিন! ভালো থেকো বাবা।
 

২০২২ সালের ২৭ ডিসেম্বর রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাধা গোবিন্দ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।