শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নাজিব রাজাকের ১৫ বছর কারাদণ্ড

নাজিব রাজাকের ১৫ বছর কারাদণ্ড

নাজিব রাজাকের ১৫ বছর কারাদণ্ড


বহুল আলোচিত ওয়ানএমডিবি কেলেঙ্কারির চূড়ান্ত মামলায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড এবং ১১.৩৮ বিলিয়ন রিঙ্গিত জরিমানা করেছেন দেশটির হাইকোর্ট।স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টায় হাইকোর্টের বিচারক দাতুক কলিন লরেন্স সেকুয়েরাহ এই রায় ঘোষণা করেন।

 
আদালত নাজিব রাজাককে মোট ২৫টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। এর মধ্যে ওয়ানএমডিবি তহবিল থেকে ২.৩ বিলিয়ন রিঙ্গিত ঘুষ নেয়ার অভিযোগে ক্ষমতার অপব্যবহারের চারটি মামলায় তাকে প্রতিটিতে ১৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া ২১টি অর্থ পাচারের অভিযোগে প্রতিটিতে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
 
আদালতের নির্দেশে সব সাজা একই সাথে চলবে। তবে এই সাজা বর্তমান এসআরসি ইন্টারন্যাশনাল মামলার সাজা শেষ হওয়ার পর শুরু হবে।
 
আদালত প্রতিটি চার্জের জন্য পৃথকভাবে জরিমানা নির্ধারণ করেছে ১. প্রথম চার্জে ৩০৩.১ মিলিয়ন রিঙ্গিত। ২. দ্বিতীয় চার্জে ৪৫৪.৫ মিলিয়ন রিঙ্গিত। ৩. তৃতীয় চার্জে ১০.৪ বিলিয়ন রিঙ্গিত। ৪. চতুর্থ চার্জে ২২২.৮ মিলিয়ন রিঙ্গিত।