শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার

ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনে হামলা রাশিয়ার


ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানে শান্তি আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির সাক্ষাতের আগে ইউক্রেনে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। 

শনিবার (২৭ ডিসেম্বর) হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের আকাশ বিকট শব্দে কেঁপে ওঠে এবং আকাশে আগুনের বিশাল কুণ্ডলি দেখা যায়। 

কিয়েভের মেয়র ভিতালি ক্লিটচকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় হামলার খবর নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রাজধানীর আকাশ প্রতিরক্ষা বাহিনী ধেয়ে আসা রুশ ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি শহরের বাসিন্দাদের জরুরি ভিত্তিতে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছেন।