শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ষাটে পা রাখলেন সালমান খান

ষাটে পা রাখলেন সালমান খান

ষাটে পা রাখলেন সালমান খান


দেখতে দেখতে ৬০ বছর পূর্ণ করলেন বলিউড মেগাস্টার সালমান খান। জন্মদিনের প্রথম প্রহরেই মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে কেক কাটেন তিনি।১৯৬৫ সালের ২৭ ডিসেম্বর আজকের দিনে বলিউডের বিখ্যাত চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের ঘরে জন্মগ্রহণ করেন সালমান। বিশেষ দিনটি উদ্‌যাপনে পরিবার এবার মুম্বাইয়ের বাইরে পানভেলের খামারবাড়িতে জন্মদিন উদ্‌যাপনের আয়োজন করবে।তবে তার আগেই মিডিয়া ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের নিয়ে ২৬ ডিসেম্বর রাত ১২টা পেরোনোর পরই প্রথম কেক কাটেন সালমান। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ভিডিও এখন ভাইরাল।
 
প্রতিবছর মুম্বাইয়ে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে জন্মদিন উদ্‌যাপিত হলেও নিরাপত্তাজনিত কারণে এবারের জন্মদিন মুম্বাইয়ের বাইরে করার সিদ্ধান্ত নিয়েছে অভিনেতার পরিবার।