বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১ কিশোর নিহত, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১ কিশোর নিহত, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১ কিশোর নিহত, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই


চাঁদপুরে অগ্নিকাণ্ডে ১ কিশোর নিহত, ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সুবিদপুর ইউনিয়নের সাহার বাজারে অগ্নিকাণ্ডে সাব্বির হোসেন (১৫) নামের কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় বাজারের পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ওই বাজারের জয়নাল নামের একজন ব্যক্তির মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। নিহত সাব্বির হোসেন উপজেলার শালদহ ছৈয়াল বাড়ির বাসিন্দা। সে জয়নালের মুদি দোকানের কর্মচারী ছিল।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো-ইমাম হোসেনের ফার্মেসি, নজরুলের মাছের খাবারের দোকান, জহিরের ওয়ার্কশপ, রুবেলের সাইকেলের গ্যারেজ ও শাহআলমের হার্ডওয়ারের দোকান।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কামরুল হাসান বলেন, ‘বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলে একটি ইউনিট ও স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুড়ে মারা যাওয়া কিশোরের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে আইনানুগ প্রক্রিয়ার জন্য হস্তান্তর করা হয়েছে।’

রিপোর্ট: জসিম উদ্দিন 
চাঁদপুর প্রতিনিধি