বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শীতকালীন ঝড় ডেভিনের প্রভাবে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

শীতকালীন ঝড় ডেভিনের প্রভাবে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

শীতকালীন ঝড় ডেভিনের প্রভাবে দেড় হাজারের বেশি ফ্লাইট বাতিল যুক্তরাষ্ট্রে

শীতকালীন ঝড় ডেভিনের প্রভাবে যুক্তরাষ্ট্রজুড়ে হাজার হাজার ফ্লাইট বিলম্বিত এবং দেড় হাজারের বেশী ফ্লাইট বাতিল হয়েছে। তাতে ছুটির মৌসুমে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার এ তথ্য জানিয়েছে।

ফ্লাইটঅ্যাওয়ারের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে, যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কিংবা যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে যাওয়া মোট ১ হাজার ৫৮১টি ফ্লাইট বাতিল এবং ৬ হাজার ৮৮৩টি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

উল্লেখ্য, ফ্লাইটঅ্যাওয়ার বিশ্বের সবচেয়ে বড় ফ্লাইট ট্র্যাকিং ডেটা কোম্পানি হিসেবে পরিচিত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, শীতকালীন ঝড় ডেভিনের কারণে ভ্রমণের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এবং মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ভারী তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।