শনিবার, আগস্ট ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্যারিস মেট্রোতে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ১

প্যারিস মেট্রোতে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ১

প্যারিস মেট্রোতে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেপ্তার ১


ফ্রান্সের রাজধানী প্যারিসে মেট্রো রেলের স্টেশনে তিন নারীকে ছুরিকাঘাতের ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বছর শেষের উৎসবের আমেজে মুখর শহরে এ হামলার ঘটনা ঘটল।

মেট্রোরেল পরিচালনাকারী সংস্থা আরএটিপি জানিয়েছে, শুক্রবার (২৬ ডিসেম্বর) স্থানীয় সময় বিকাল ৪টা ১৫ মিনিট থেকে ৪টা ৪৫ মিনিটের মধ্যে তিনটি স্টেশনে এসব হামলার ঘটনা ঘটে। সেন্ট্রাল প্যারিসের ওপর দিয়ে যাওয়া ওই তিনটি স্টেশন ‘লাইন-৩’ পথের রিপাবলিক, আর্টস জি মিটি এবং অপেরা স্টেশনে ওই তিন নারী ছুরিকাঘাতের শিকার হন।

প্যারিসভিত্তিক এক সাংবাদিক রিপাবলিক স্টেশনে এক নারীকে চিকিৎসা দিতে দেখেছেন। ওই নারীর পায়ে ছুরিকাঘাতের ক্ষত ছিল এবং তিনি প্রচণ্ড আতঙ্কিত ছিলেন। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।