শুক্রবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৬
 শিরোনাম
রাশিয়ার শীর্ষ জেনারেলকে লক্ষ্য করে গুলিবর্ষণ কন্যা সন্তানের পিতা হলেন ব্যাচেলার পয়েন্ট এর কাবিলা ৷ চবি মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার,শালিখায় শেষকৃত্য সম্পন্ন সন্ত্রাসীদের বিচার ও শাস্তির বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন শ্রীমঙ্গলে : আসিফ মাহমুদ চট্টগ্রামে গভীর নলকূপের গর্তে পড়ে গেছে শিশু নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই, সবাই সৎ অফিসার: স্বরাষ্ট্র উপদেষ্টা উত্তরায় কাঁচাবাজারে আগুন, ভোট নিয়ে অন্য দেশের মতামত দেওয়ার সুযোগ নেই: রিজওয়ানা বিডিআর বিদ্রোহ নিয়ে চলচিত্র নির্মান করতে চান রায়হান রাফি। শান্তি আলোচনার মধ্যেই ইউক্রেনে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়লো রাশিয়া

চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন

চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন

চট্টগ্রাম-১১ আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেলেন ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ইঞ্জিনিয়ার মুহাম্মদ নেজাম উদ্দীন আকাশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকার পুরানা পল্টনে গণঅধিকার পরিষদের প্রধান কার্যালয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নুরের কাছ থেকে চূড়ান্ত মনোনয়নপত্র ও অঙ্গীকারনামা গ্রহণ করেন তিনি।

 

 

এদিকে ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার খবর চট্টগ্রাম-১১ বন্দর-পতেঙ্গা নির্বাচনী এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উল্লাস লক্ষ করা যায়।

গণঅধিকার পরিষদের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত ইঞ্জিনিয়ার নেজাম উদ্দীন আকাশ গণঅধিকার পরিষদের চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়কের পাশাপাশি গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির পার্বত্য চট্টগ্রাম বিষয় সহ-সম্পাদক ও পেশাজীবী অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।