সোমবার, জুলাই ২৭, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খুলনায় এনসিপি নেতা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ৪

খুলনায় এনসিপি নেতা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ৪

খুলনায় এনসিপি নেতা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার ৪

খুলনা মহানগরীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মোতালেব সিকদারকে গুলি করে হত্যা চেষ্টা মামলার শুটার ঢাকাইয়া শামীম ও মাহাদিনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৬।

এর আগে বৃহস্পতিবার রাতে মো. মোতালেব শিকদারকে গুলির ঘটনায় তার সহযোগী আরিফ হোসেনকে (৩৫) আটক করে র‌্যাব। শনিবার বিকেলে র‌্যাব-৬ প্রেস ব্রিফিং এ এ দুজনকে আটকের তথ্য জানিয়েছেন।

 

র‌্যাব-৬ জানায়, মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পর আটক আরিফ তাকে হাসপাতালে নিয়ে যায়। এর পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন। এছাড়া ঘটনার দিন রাতে ডিবি তন্বীকে আটক করে। এ পর্যন্ত মোট ৪ জনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর ১০৯ মজিদ সরণির আল-আসকা মসজিদ গলির ‘মুক্তা হাউস’ নামে একটি বাসার নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে গুলির খোসা, বিদেশি মদের বোতল, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অনৈতিক কর্মকাণ্ডের আলামত জব্দ করে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে আহত মোতালেবের স্ত্রী রহিমা আক্তার ফাহিমা জেলা জাতীয় যুবশক্তির যুগ্ম সদস্যসচিব তনিমা ওরফে তন্বীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ৬-৭ জনের নামে সোনাডাঙা মডেল থানায় একটি মামলা করেন। গত বুধবার মামলাটি পুলিশের গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে।