মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘাটাইলে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ২২

ঘাটাইলে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ২২

ঘাটাইলে দুই বাসে মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ আহত ২২

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নের ঢাকা ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের হরিপুর নামকস্থানে দ্রুতগামী বিনিময় এবং প্রান্তিক পরিবহনে মুখোমুখি সংঘর্ষে ২২জন আহত হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আবু সাঈদ এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাহিদুর রহমান। মুমূর্ষু অবস্থায় ১১জন কে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ১জন কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায় উপজেলার জামুরিয়া ইউনিয়নের হরিপুর নামক স্থানে ধনবাড়ি থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিনিময় এবং ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহন নিয়ন্ত্রন হারিয়ে হরিপুর নামক স্থানে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এর মধ্যে ২২ জন আহত হয়েছেন। আহতদের মাঝে ময়মনসিংহ রেঞ্জের ককর্মরত পুলিশ কনষ্টেবল রোজিন আক্তার নামে আহত হয়েছে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ খবর পেয়ে দ্রুত আহতদের উদ্ধার করে।

এ বিষয়ে ঘাটাইল অফিসার্স ইনচার্জ (ওসি) মুকছেদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান আহতদের চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা চলছে।